সংবাদ শিরোনাম ::
সদরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করলেন এমপি নিক্সন চৌধুরী
মো:মিজানুর রহমান-সদরপুর(ফরিপুর):
- আপডেট সময় : ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৩২৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছোট কলাডাঙ্গী ও জরিপের ডাঙ্গী গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করেন ফরিপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্থ ছোট বড় মোট ১৩টি ঘর বস্মীভূত হওয়ায় ৪টি পরিবারের মাঝে সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সাহায্য প্রদান করেণ।
গতকাল রবিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বাড়ি যান এবং কিছু সময় অবস্থান করে খোজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, সাবেক চেয়ারম্যান শফিকুর ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী।



















