ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সড়ক দুর্ঘটনায় শরণখোলার ঠিকাদার শামীম নিহত

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) :
  • আপডেট সময় : ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৯১ বার পঠিত

বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার রহমান তালুকদারের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ফালগুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে পিছন দিক থেকে মোটরসাইকেল চালক শামীম তালুকদার কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামিম তালুকদার নামের ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহনটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি এখনও পুলিশের নিয়ন্ত্রণে র‌য়েছে।

সড়ক দুর্ঘটনায় শরণখোলার ঠিকাদার শামীম নিহত

আপডেট সময় : ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫