ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার  মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি  :
  • আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১২২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মোল্লা (৬৫) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর মারা গেছেন।

তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দানেজ মোল্লার ছেলে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, গত শনিবার (৪ অক্টোবর) স্ত্রীকে চিকিৎসা করাতে ফরিদপুরে যান আব্দুল জব্বার মোল্লা। বাড়ি ফেরার পথে ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় তাঁদের বহনকারী অটোরিকশাকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার  মৃত্যু

আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫