ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১০১ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়,মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ। তিনি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেব দায়িত্বরত আছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সহ-পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনিত করা হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই শেষে, ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং একই বিবদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করেন যাচাই বাছাই কমিটি।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার প্রমুখ। উল্লেখ্য তিনি ২০০০ সালে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর সততার সাথে শিক্ষকতা করায়, ২০২০ সালে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি অর্জন করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, পিছিয়ে পড়া অঞ্চলের নারী শিক্ষার বিস্তার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেননা নারীরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে পাশাপাশি সমাজ আলোকিত হবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে নারীরা যাতে শিক্ষামুখী হয় সে ব্যাপারেও তৎপর রয়েছেন বলেও তিনি জানান।

ট্যাগস :

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

আপডেট সময় : ১১:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪