সংবাদ শিরোনাম ::
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মদন গোপাল আঙ্গিনায় কর্মসূচী অনুষ্ঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর :
- আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামটের মদন গোপাল আঙ্গিনায় বৃহস্পতিবার দিনব্যাপী পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকালে শ্রীকৃষ্ণের পূজা, সন্ধ্যায় বিশেষ প্রার্থনা ও রাতে পদাবলী কীর্তন।
পদাবলী কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া সুবীর বৈদ্য।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন স্থানীয় বাসিন্দা নির্মল চন্দ্র দেবনাথ।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই মহতী অনুষ্ঠান উপভোগ করে। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।


















