ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিন

আল-হুদা মালী-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১১:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

বিশ্ব মৃত্তিকা দিবস প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী উদযাপন করা হয়। তারই পথ ধরে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) শ্যামনগর পাবলিক লাইব্রেয়ারীতে আলোচনা সভা হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠী, স্থানীয় সরকার, যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এস,এস,এস,টি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)নেতৃবৃন্দ অংশগ্রহণে মৃত্তিকা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহন করে।

বক্তারা বলেন, মাটি আমাদের মা। সেই মাটিকে আমরা নানা রকম রাসায়নিক, কীটনাশক ব্যবহার করে মাটির নিজস্ব গুনাবলী নষ্ট করে ফেলছি। ফলস্বরূপ মাটির বন্ধ্যাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাটি তার উর্বরতা হারাচ্ছে। পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যাওয়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে মাটি ও পানির গুরুত্ব অপরিসীম। আমাদের খাদ্যের শতকরা ৯৫ ভাগ উৎপাদিত হয় ভূমিতে, যেখানে মাটি ও পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরো বলেন, মাটি ও পানিকে বাদ দিয়ে আমরা আমাদের জীবনকে কল্পনা করতে পারি না, কিন্তু আমরা সেই মাটি সুরক্ষার কথা ভাবছি কোথায়! জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ^বাসী আজ নানমূখী বিপর্যায়ের সম্মূখীন। সেই প্রভাব মাটি ও পানিকেও বাদ দেয়নি। আমরা উপকূলবাসী এজন্য বেশী ক্ষতির সম্মূখীন হয়। জলবায়ু পরিবর্তনের কারণে লবনাক্ততা বৃদ্ধি পেয়েছে, ফলে বেড়েছে পানির লবনাক্ততা, মাটি হয়েছে লোনা। ফলে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাপনে অনেক দূর্ভোগ পোহাতে হয়। আজ বিশ্ব মৃত্তিকা দিবসে উপকূলবাসী মাটি ও পানির ন্যায্যতার দাবি করে।

এসময় উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপত্বিতে, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শিক্ষক সাংবাদিক রনজিত বর্মন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজি আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বর্ঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত অল্পনা রানী মিস্ত্রি, উপজলো জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সাধারন সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের মাকসুদা জেরিন, সিডিও ইয়থ টিমের জামাল, বাদশা, এসএসএসটি যুব টিমের মো: ইসমাইল হোসেন, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।

ট্যাগস :

শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিন

আপডেট সময় : ১১:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩