শেরপুরে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৩৩ বার পঠিত

সীমান্তবর্তী জেলা শেরপুর শহর থেকে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) সকাল দশটার দিকে শহরের মীরগঞ্জ বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলার চর ভগবতিপুর
গ্রামের জবেদ শেখ এর ছেলে আবদুল মালেক (৪৫) ও পোড়ারচর গ্রামের আমির হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (৪০)।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী রৌমারি সীমান্ত দিয়ে ৩টি স্কুল ব্যাগে করে ভারত থেকে ৯ কেজি গাঁজা আমদানী করে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে সকাল দশটার দিকে শেরপুর শহরের মীরগঞ্জ বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তল্লাশিকালে তাদের কাছ থেকে ওই
গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


















