শেরপুরে ৯১ বোতল বিদেশী মদসহ মাদক কারবাবি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়িতে ৯১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মোঃ রুবেল (৩০) নামের এক মাদক কারবাবিকে গ্রেফতার করেছে র্যাব -১৪।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পোড়াগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল একই উপজেলার পূর্ব সমশ্চূড়ার মোঃ বিল্লাল হোসেনের পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
র্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা’র সঙ্গীয় ফোর্সসহ র্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯১ বোতল বিদেশী মদসহ রুবেলকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এসময় মাদকবহনকৃত একটি ইউজিবাইক ও সীমসহ একটি মোবাইল ফোন জব্দ করেন। পরে পার্থ দত্তকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।


















