ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ৬ টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সদস্য আটক এক

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২৭৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতে তৈরী ৬ টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আটক মাসুম বিল্লাহ বুলবুল (৩০) ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।

১৪ এপ্রিল সন্ধ্যায় নালিতাবাড়ীর সমশ্চুড়া গ্রামের সীমান্ত সড়ক থেকে তাকে আটক করা হয়।

আজ ১৫ এপ্রিল দুপুরে এ বিষয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে
নালিতাবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে থেকে একটি অটোরিক্সা থেকে ৬টি এয়ারগানসহ বুলবুলকে আটক করে।

এসময় মটর সাইকেলে থাকা অপর একজন এবং অটোরিক্সা চালক পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। বুলবুল এবং তার সহযোগীদের নামে নালিতাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেরপুরে ৬ টি এয়ারগানসহ আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সদস্য আটক এক

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩