ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ৩৩ হাজার মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৯২ বার পঠিত

শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১শ ৮৮ মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।

এর মধ্যে ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭শ ৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩০ টাকা কেজি দরে ৮ হাজার ৪শ ৮৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটো মিলসহ মোট ৯৮টি চালের মিল থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।

তবে বিগত বছরগুলোতে যেসব চাল মিল চাল সরবরাহ করেনি এ বছর তাদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে না।

রবিবার (৭ মে) দুপুরে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন।

এসময় খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম প্রমুখ।

ট্যাগস :

শেরপুরে ৩৩ হাজার মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ

আপডেট সময় : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩