ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে মরহুম রফিক মাস্টার স্মৃতি ফুটবলের ফাইনালে মায়েরদোয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

শেরপুর সদরের কামারেরচর পাইলট স্কুল মাঠে আয়োজিত মরহুম রফিক মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুন্সিরচর মায়েরদোয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোয়াল পাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। বিজয়ী দলের পক্ষে একমাত্র বিজয় সূচক গোলটি করেন বেনজেমা।

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কামারেরচর ইউনিয়ন পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে।

বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, অভিনেতা ছিদ্দিক, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, চরমুচারিয়া ইউনিয়নেচেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটমসহ আরো অনেকে।

ফাইনাল খেলায় দেশি-বিদেশি ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা অংশ গ্রহণ করেন।
মোট ১৬টি দল এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।
চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরবর্তী সময়ে শেরপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বকর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নামে আরো বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান বলেন, এ খেলায় এত দর্শকের উপস্থিতি না দেখলে বিশ্বাস করা যেতোনা। পরবর্তীতে খেলার আয়োজন করা হলে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আগামী নির্বাচনে ক্রীড়াপ্রেমি ছানোয়ার হোসেন ছানুকে ভোট এমপি নির্বাচিত করার আহ্বান জানান।

ট্যাগস :

শেরপুরে মরহুম রফিক মাস্টার স্মৃতি ফুটবলের ফাইনালে মায়েরদোয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩