ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

শেখ সাঈদ আহম্মেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১১৯ বার পঠিত

শেরপুরের সদর উপজেলার বাজিতখিলায় শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। আজ ৬ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে
আগুন নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে
বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। ঘটনার পর পুলিশ,ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন,আমি বিদ্যালয়ের সাথে মসজিদে নামাজ পড়ছিলাম। হটাৎ আগুন আগুন চিৎকার শুনি।
পরে বের হয়ে দেখি বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। তারপর আমি ফায়ার সার্ভিসে খবর দেয় তারা এসে আগুন নেভায়।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এ জন্য আগুন একটি কক্ষের বাইরে ছড়াতে পারেনি। বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি নাশকতা কি না আমরা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

শেরপুরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

আপডেট সময় : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪