ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৭৯ বার পঠিত

শেরপুরে লক্ষাধিক টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ ১৯ মার্চ ভোরে শেরপুর পৌর শহরের নওহাটা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল শেরপুর
পৌর শহরের নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ বোতল নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) সহ আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা। এ বিষয়েগ্রেপ্তারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আবরার ফয়সাল সাদী বলেন, মাদক বিরোধী অভিযান অব্যহাত রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

ট্যাগস :

শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪