সংবাদ শিরোনাম ::
শেরপুরে ঢাকলহাটি খালের পানি প্রবাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
- আপডেট সময় : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২০৯ বার পঠিত

শেরপুর পৌর এলাকার ঢাকলহাটি খালে মৎস খামার করে পানি প্রবাহ বন্ধ করে দেয়ার প্রতিবাদে আজ দুপুরে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
জেলা প্রশাসক অফিসের সামনে এ মানব বন্ধনে শতশত নারী-পুরুষ অংশ নিয়ে পানি প্রবাহ চালুর করার দাবী জানান। তারা জানান, এ খালের পানি প্রবাহ বন্ধ
করার ফলে এলাকার মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং শতাধিক একর জমিতে
আবাদ করতে পারছেনা কৃষক।
এ দাবীর সাথে একাত্মতা পোষন করেন শেরপুর পৌর পরিষদ। শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ খালের পানি প্রবাহ চালু করার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়




















