ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ১১৪ বার পঠিত

জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, আজকের মেধাবী প্রজন্মই ভবিষ্যতের কর্ণধার। তারাও একদিন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। কাজেই তাদের ভবিষ্যতে স্ব-স্ব ক্ষেত্রে সেবা ও মানবিক বোধের প্রতিফলন ঘটাতে হবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১৫ অক্টোবর রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রিয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
এসময় চেম্বারের পরিচালক বশিরুল ইসলাম শেলু, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি নাসরিন বেগম ফাতেমা, শিক্ষার্থী অভিভাবক ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চেম্বারের পরিচালক অজয় চক্রবর্তী জয়, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ চেম্বারের পরিচালকমণ্ডলী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ট্যাগস :

শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩