ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১০:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৮৫ বার পঠিত
শেরপুর জেলার সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার এবং শুরু থেকেই কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছেন। বর্তমান শেখ হাসিনা সরকার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সাথে কৃষকদের এসব প্রণোদনা দিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার রিয়াসাত সাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুর জেলার সদর
উপজেলায় ২ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ
করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা খুবই উপকৃত হবেন।

পরে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন।

শেরপুর সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ২৬০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া
হয়। প্রতি কৃষক ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়াও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবংবিতরণ হয়।

এ কর্মসূচির আওতায় ৯৫০ জন কৃষকের মাঝে এ পাট প্রণোদনা বিতরণ হয়। প্রতি কৃষক ১ বিঘা জমি আবাদের জন্য ১ কেজি করে তোষা পাট বীজ প্রদান করা হয়।
ট্যাগস :

শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ১০:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩