ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪, অপর ঘটনায় দু পা উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৬:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২৮৬ বার পঠিত

শেরপুরের প্রত্যন্ত চর এলাকা থেকে আব্দুল হালিম জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মার্চ রবিবার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জীবন শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ ৪ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে আমেরিকা যান। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকা নিয়ে যান। গত বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুপুরে শেরপুর পৌর শহরের শেরী ব্রিজ সংলগ্ন শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশে ভুট্টা ক্ষেত থেকে হাটু পর্যন্ত কাটা দুইটি পা উদ্ধার করেছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ সুপার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস :

শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৪, অপর ঘটনায় দু পা উদ্ধার

আপডেট সময় : ০৬:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪