ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুরের সুগন্ধি চাল বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৬ বার পঠিত

শেরপুরের সুগন্ধি চাল (তুলশিমালা) বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা। আগামী ৩ মার্চ এ দাবিতে জেলা প্রশাসকের স্মারক লিপি প্রদান করবে শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতি।
আজ দুপুরে শেরপুর পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা আতব চাউল ক্রাশিং ব্যবসায়ী সমিতির সভাপতি বিনয় কুমার সাহা, সহ-সভাপতি আব্দুল হান্নান, সদস্যদের মধ্যে আলহাজ্ব দুলাল মিয়া, সুরেশ চন্দ্র দাস, এনামুল হক বকুল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শেরপুর জেলা সুগন্ধি চালের জন্য বিখ্যাত। ইতিমধ্যে শেরপুরের এই সুগন্ধি চাল (তুলশীমালা) ভৌগোলিক নির্দেশক তালিকায় (জিআই) পণ্যের স্থান পেয়েছে। অথচ এই সুগন্ধি চাল ব্যবসায়ীরা তাদের উৎপাদিত চাল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না।

ক্রেতার অভাবে পুরাতন প্রতিমণ তুলশীমালা চাল ৪ হাজার ৮ শত টাকার স্থলে ৩ হাজার ২ শত টাকায় এবং চিনিগুড়া চাল ৪ হাজার টাকার স্থলে ২ হাজার ২শত টাকায় বিক্রি করতে হচ্ছে। তার পরেও বাজারে সুগন্ধি চালের চাহিদা নেই। এতে আতপ চাউল ব্যবসায়ীরা নি:শ্ব হয়ে যাচ্ছে।

ট্যাগস :

শেরপুরের সুগন্ধি চাল বিদেশে রপ্তানীর দাবীতে আন্দোলনে যাচ্ছে ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪