শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৩০ বার পঠিত

শেরপুরে শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার(২৮ এপ্রিল) দুপুরে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া সেচপাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানি বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আর একই ইউনিয়নের ভেলুয়ায় পুকুরের পানিতে ডুবে মারা গেছে হালিমা খাতুন (৭) নামের এক শিশু।
ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম জানান, শুক্রবার দুপুরে বানি বেগম বিদ্যুৎচালিত সেচপাম্পে গোসল করতে যায়। ওই সময় মোটরের
বৈদ্যুতিক তার বানি বেগমের সঙ্গে লেগে আগুন ধরে যায়। এতে বানি বেগমের শরীরের অর্ধেকেরও বেশি অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অপরদিকে শুক্রবার বিকেলে একই ইউনিয়নের ভেলুয়ায় গ্রামের হাছেন আলীর দুই কন্যা হালিমা ও হেনা বাড়ীর পাশ্বে একটি পুকুরে গোসল করতে নামে। হঠাৎ বড়
বোন হালিমা খাতুন পুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ীতে গিয়ে হেনা হালিমার ডুবে যাওয়ার কথা বললে, বাড়ীর লোকজন পুকুড় থেকে হালিমার মৃতদেহ উদ্ধার
করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দাস বলেন, উভয় ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে মরদহে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















