ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরের পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৭:৫১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৪০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ফাঁসিতে ঝুলে ও আরেক একজনের বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে পাঠাকাটা ইউপির দশকাহনীয়া গ্রামে শিলা বেগম নামে এক নারী ফাঁসিতে ঝুলে মারা গেছেন। শিলা দশকাহনীয়া গ্রামের মজনু
মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।

অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে গণপদ্দী ইউপির পিপড়ীকান্দি দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে
মারা গেছেন তোতা মিয়া নামে এক কৃষক। তিনি একই গ্রামের জমশেদ আলীর পুত্র।

জানা গেছে, শিলা বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অনেক চিকিৎসায় তার সুস্থতা ফিরে না আসায় শিলা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে
বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে মারা যান শিলা। এ ঘটনায় পরিবারের লোকজন শিলাকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান,খবর পেয়ে শিলা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাহবে। আর তোতা মিয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান
রয়েছে।

ট্যাগস :

শেরপুরের পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪