ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুরের গারো পাহাড়ে বিদ্যুৎ এর সর্ট দিয়ে বন্যহাতির হত্যার অভিযোগ

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৩০ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বাকাকুড়া এলাকায় বিদ্যুৎ এর সর্ট দিয়ে একটি বন্যহাতিকে হত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে হাতিটির মরদেহ উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পাহাড়ের ভিতর থেকে খাদ্যের সন্ধানে একদল বন্যহাতি আসে। খাদ্যের সন্ধানে তারা উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া ঢাকাই পট্রিতে নুহু মিয়ার মাছ চাষের প্রজেক্টের ধানের ক্ষেতে নামে। ধানক্ষেতের মালিক নুহু মিয়া হাতির ক্ষতি করার উদ্দেশ্যে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে জিআই তার। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায় একটি বড় হাতি।

সেখান থেকে বনবিভাগে টহল দল হাতির মরদেহ উদ্ধার করে ও জিআই তার, বিদ্যুৎ এর লাইনের তার উদ্ধার করে।

এ ঘটনায় এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন হাতি ধান ক্ষতি করলে প্রশাসন ক্ষতিপুরণ দেয়, কাজেই হাতি মারা ঠিক না।

শনিবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদসহ বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। এসময় বিদ্যুৎ এর সর্টে হাতি হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা।রাংটিয়া রেঞ্জ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা, মো: মকরুল ইসলাম আকন্দ।

এদিকে হাতি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন।

শেরপুরের গারো পাহাড়ে বিদ্যুৎ এর সর্ট দিয়ে বন্যহাতির হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩