শুক্রবার কুড়িগ্রামে দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা
- আপডেট সময় : ০৮:৩৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১২৩ বার পঠিত

কুড়িগ্রাম-রংপুর ও লালমনিরহাটের আওতাধীন ওপিজিডব্লিউ ক্ষতিগ্রস্থ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্যে,আজ কুড়িগ্রাম জেলায় শুক্রবার দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) নির্বাহী প্রকৌশলী মোঃ আতিফুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে পাওয়ার গ্রীড অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিজিসিভির জিমডি রংপুরের আওতাধীন ১৩২কেবি রংপুর কুড়িগ্রাম ও রংপুর লালমনিরহাট সঞ্চালণ লাইন টাওয়ারের উপরে ওপিজিডব্লিউ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষতিগ্রস্থ ওপিজিডব্লিউ মেরামত পরিবর্তন সংরক্ষণ ও কাজের সময় উক্ত সঞ্চালন লাইন দুটির শার্টন ডাউন প্রয়োজন হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিদ্যুৎ সরবরাহ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৭.৩০ হতে বিকেল ৫.৩০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মহিতুল ইসলাম জানান, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ওপিজিডব্লিউ লাইন মেরামতের কারনে আগামী শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।



















