শিরোমনি বাজার বণিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৫৬ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে খানজাহানআলী থানাধীন শিরোমনি বাজার বণিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া খান জাহানআলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিরোমনি বাজার বনিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব ইবাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজওয়ান আলী, খান জাহানআলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম দাউদ আলী, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আক্তার হোসেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মুফতি আঃ জব্বার আজমী



















