ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিক্ষিকার সাথে প্রেমের বিচ্ছেদে আত্মহত্যা শিক্ষার্থীর

পলাশ মাহমুদ- কুমারখালী:
  • আপডেট সময় : ০৯:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২০৫ বার পঠিত

কুষ্টিয়া পলিটেকনিকেল ইন্সটিটিউটের শিক্ষিকার সাথে প্রেমের বিচ্ছেদে আত্মহত্যা করেছে সিভিল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে পৌরসভার সেরকান্দি গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী দড়িমালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাগর চন্দ্র বিশ্বাস (১৯)। সে কুষ্টিয়া পলিটেকনিকেল ইন্সটিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।

নিহত সাগরের মা জানান, পলিটেকনিকেল ইন্সটিটিউটের শিক্ষিকা চন্দ্রার সাথে তার ছেলে সাগরের প্রেমের বিচ্ছেদের কারণে সাগরের মাথায় সমস্যা হয়ে যায়। তিনি কয়েকবার কলেজে গিয়ে চন্দ্রাকে অনুরোধ করেন তার ছেলের সাথে সম্পর্ক ঠিক করার জন্য। কিন্তু কোনভাবেই চন্দ্রা তার কথা রাখেনি। প্রতিদিনের মতো সাগর বিকেলের দিকে ঘুম থেকে না উঠলে তিনি ডাকাডাকি করার এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলতে দেখেন।

সাগরের সহপাঠী তন্ময় জানান, শিক্ষিকার সাথে সাগরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দিতো। ৫/৬ মাস আগে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সাগর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন থেকেই সাগরের মাথায় সমস্যা হয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

শিক্ষিকার সাথে প্রেমের বিচ্ছেদে আত্মহত্যা শিক্ষার্থীর

আপডেট সময় : ০৯:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩