ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

”শিক্ষা জাতির মেরুদন্ড’ বই পড়া চেয়ে বড় বিনোদন আর কিছু হতে পারে না

মিজানুর রহমান -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৩২২ বার পঠিত

আগামী শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা। ওইদিন বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা। শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন,বই মানুষকে স্থির করে এবং সৃজনশীল মানুষ তৈরি করে। বই পড়ার চেয়ে বড় বিনোদন আর কিছু হতে পারে না। সেজন্য প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের উচিত নিজের সন্তানকে বইমুখী করে গড়ে তোলা। এ সময় শিশুদের ভিডিও গেমস আসক্তি এবং ভয়ঙ্কর টিকটকের কুফল নিয়েও কথা বলেন বিভাগীয় কমিশনার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, তাহমিনা বেগম,সিনিয়র সহকারী কমিশনার (আইসিটি) মো. খবিরুল আহসান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।

জানা গেছে,বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মেলায় বাংলা একাডেমিসহ ১০টি সরকারি প্রতিষ্ঠান ও ৫১টি বেসরকারি প্রকাশক প্রতিষ্ঠানসহ মোট ৬১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।বইমেলায় কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা,চিত্রাংকন প্রতিযোগিতার ইভেন্ট এবং মুক্তিযোদ্ধাদের গল্প শোনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

ট্যাগস :

”শিক্ষা জাতির মেরুদন্ড’ বই পড়া চেয়ে বড় বিনোদন আর কিছু হতে পারে না

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩