ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

শিল্পী আক্তার-রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১১০ বার পঠিত

রংপুর জেলা প্রশাসন পরিচালিত রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফুঁসে ওঠে খোদ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পক্ষে সমর্থন ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকদেরও।

বুধবার (২১ আগস্ট ২৪) সকল ১১ টা থেকে অধ্যক্ষের পদত্যাগসহ ১২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দিনব্যাপি আন্দোলনের একপর্যায়ে বিকেল তিনটা ৫০ মিনিটে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ পত্রের সই করতে বাধ্য হন অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন ।

সরে জমিনে গিয়ে দেখা গেছে, রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুরা পারভীনের পদত্যাগ সহ ১২ দফা দাবিতে আন্দোলন করতে দেখা গেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের । ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র নাজিম বলেন দীর্ঘ ১২ বছরের নানা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করেছেন আমরা তার পদত্যাগ চাই। এই অধ্যক্ষের বিরুদ্ধে এখনই অভিযোগ করে বলেন, কলেজ শিক্ষার্থী নিরব, নুসরাত জাহান জেরি, সপ্তম শ্রেণির তুশিন সহ আরো অনেক শিক্ষার্থী। তারা দাবি করে বলেন এই দুর্নীতি বাজ অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আমরা বাসায় ফিরব না। পরে অনেক লাঞ্ছিত হওয়ার পর তোপের মুখে পদত্যাগ পত্রের সই করতে বাধ্য হন অধ্যক্ষ মঞ্জুরা পারভীন।

পদত্যাগের পর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাস।

ট্যাগস :

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

আপডেট সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪