ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া

প্রতিদিনের খবর ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪২ বার পঠিত

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয়।

বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদী পথ আটকে চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ট্যাগস :

শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া

আপডেট সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪