ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শহীদ শাখাওয়াত ও জামশেদের পরিবারের সাথে মতবিনিময় করলো চৌদ্দগ্রাম জামায়াত

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৭১ বার পঠিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ শাখাওয়াত হোসেন ও শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে প্রথমে শহীদ শাখাওয়াত হোসেনের গ্রামের বাড়ি উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে,পরে শহীদ জামশেদুর রহমান মিয়াজীর গ্রামের বাড়ি মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে তাদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নেন জামায়াত নেতারা।

এসময় শহীদদের স্মৃতিচারণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান,উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহীম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহম্মেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম প্রেসক্লাব সেক্রেটারি সাংবাদিক বেলাল হোসাইন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শিবির নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবীরা।

গণতান্ত্রিক অধিকার আদায়ে শহীদদের ত্যাগ আজও স্থানীয়দের মনে গর্ব ও শ্রদ্ধার অনুভূতি সৃষ্টি করে। তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে চৌদ্দগ্রাম জামায়াতের এই উদ্যোগ সমাজে দায়িত্বশীল রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

শহীদ শাখাওয়াত ও জামশেদের পরিবারের সাথে মতবিনিময় করলো চৌদ্দগ্রাম জামায়াত

আপডেট সময় : ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫