সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
- আপডেট সময় : ০৮:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ সকাল ৭ টা ১৫ মিনিটে থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের পক্ষে সচিব মোঃ আরিফুর রহমান, প্যানেল মেয়র সামীমা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















