ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ আনছার প্রামানিক

পুলক সরকার - কুষ্টিয়া :
  • আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০৭ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার  কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 

এসময় নুরুল ইসলাম আনছার বলেন,যারা এদেশে দীর্ঘ সময় হত্যা,গুম,খুন ও লুটপাট করেছে আজ তাদের ক্ষমতা দম্ভ ধুলায় মিশে গেছে,ভেসে গেছে স্বৈরাচার হাসিনার দোসররা। মানুষ হত্যা করে কিংবা জনগণের ক্ষতি করে কখনো রাজনীতি করা যায় না তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার।

তাই এসব থেকে শিক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয় নিয়ে জিয়ার সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করার কথা জানান তিনি। এছাড়াও বেশি-বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত আছে বলে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নুরুল ইসলাম আনসার প্রামানিক।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে,এম আলম টমে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড.জাকারিয়া আনছার মিলন।

শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান,বিএনপি নেতা আব্দুল করিম,

সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের আহবায়ক আসলাম উদ্দিন,সদস্য সচিব ওহিদুর রহমান,কুমারখালী উপজেলা সংগ্রামী দলের আহবায়ক মামুন আলীসহ উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ তিতুমীরের বাঁশের কেল্লার যোগ্য উত্তরসূরী আমাদের ছাত্রসমাজঃ আনছার প্রামানিক

আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪