ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শরীয়তপুর ডিসির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, জেলায় তীব্র প্রতিক্রিয়া

প্রতিদিনের ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৩৭ বার পঠিত

Oplus_131072

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। বিষয়টি নিয়ে পুরো জেলায় চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে।

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও টেলিগ্রাম চ্যানেলে ডিসির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেন। তিনি ক্যাপশনে লিখেছেন—“শরীয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। জনগুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এইসব ছবি ও ভিডিও তিনি নিজেই খুশি মনে তুলেছেন। বিয়ের আশ্বাস দিয়ে এখন হুমকি দিচ্ছেন। বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলে।”

টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তবে এখনো ওই নারীর পরিচয় জানা যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালকের দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “একজন জেলা প্রশাসকের কাছ থেকে এমন অসদাচরণ মেনে নেওয়া যায় না। তার ব্যক্তিগত অনৈতিক কার্যকলাপ প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।”

এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

শরীয়তপুর ডিসির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, জেলায় তীব্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৩:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫