ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানসাগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৮৩ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়নের শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কমিটি বিলুপ্তি ঘোষনা করেছে জাতীয় শ্রমিক লীগের শরনখোলা উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন তালুকদার।

০৫ মার্চ সকাল এগারোটায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

লিখিত অভিযোগে তিনি জানান, ১৪ জুলাই ২০২২ তারিখ বাগেরহাট জেলা শ্রমিক লীগ শরণখোলা উপজেলার সকল সেক্টরের শ্রমিককে ঐক্যবদ্ধ করে শ্রমিক লীগকে সুসংগঠিত ও শক্তিশালি করতে শরণখোলা উপজেলা জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠিত হয়।

এর ধারাবাহিকতায় উপজেলার ৪টি ইউনিয়ন, ৩৬টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটি গঠন করেন। ১০ ফেব্রুয়ারী ২০২৩ ধানসাগর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করতে মোঃ হারুন অর রশিদকে সভাপতি ও কামরুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে ধানসাগর ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কিন্তু ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পদককে লিখিত ও মৌখিক ভাবে বার বার বলা সত্বেও তারা কমিটি গঠন করতে ব্যর্থ হয়।

এছাড়া বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হলেও তার কোনো প্রোগ্রামে উপস্থিত হয়নি। যা সংগঠনের কার্যকলাপ বিরোধী।

লিখিত অভিযোগে হেলাল তালুকদার আরও জানান, উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৫ই মার্চ শরণখোলা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানসাগর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মশিউর রহমান মিরন, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু, প্রচার সম্পদক মোশারেফ হোসেন মনির, কার্য নির্বাহী সদস্য ছগির তালুকদার, হাজী খলিলুর রহমান ও বাচ্চু মিয়া ফরাজি।

শরণখোলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানসাগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

আপডেট সময় : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪