ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শরণখোলায় মাটির উর্বরতা সম্পর্কিত গবেষণা মূলক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২১৬ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডির বাস্তবায়নে ও মাল্টিজার ইন্টারন্যশনাল এর অর্থায়নে খোন্তাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিৎ করার মাধ্যমে তাদের আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নে এক প্রকল্পের আওতায় প্রকল্প এলাকার জমির সক্ষমতা নির্ধারণ এবং ফসলের উপযোগীতা চিহ্নিত করনের লক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ ভাবে মাটির উর্বরতা সম্পর্কিত একটি গবেষণার মূল তথ্য উপস্থাপনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় জমির উর্বরতা সম্পর্কিত গবেষণা উপস্থাপনা করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জুনায়েত।

শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্ব-সহায়ক দলের সদস্য, কৃষক ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে ২০ মার্চ সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোসাহেব আক্তার নাঈম।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল ফয়সাল, প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব হাসান।

গবেষণা কর্মকর্তা মোঃ জুনায়েত আহম্মেদ বলেন, খোন্তাকাটা ইউনিয়নের গোলাবুনিয়া, রাজৈর ও বানিয়াখালী এলাকার মাটি নিয়ে গবেষনা করা হয়েছে।

তবে এখানে সবজি ও অন্যান্য ফসল ফলানোর ক্ষেত্রে এখানকার মাটির যথেষ্ট গুনাগুন রয়েছে আর সে অনুযায়ী চাষাবাদ করতে পারলে কৃষকরা অনেকটা লাভবান হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিডির প্রকল্প ব্যবস্থাপক মোঃ সরোয়ার জাহান খান।

শরণখোলায় মাটির উর্বরতা সম্পর্কিত গবেষণা মূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪