ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ২০৫ বার পঠিত

“মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর আয়োজনে এবং টেকসই বন ও জীবিকা প্রকল্পের বাস্তবায়নে বিশ্ব বন্যপ্রাণী দিবস – ২০২৪ পালিত হয়েছে।

৩রা মার্চ রবিবার সকাল ১০ টায় সুন্দরবন পুর্ব বন বিভাগ বাগেরহাটের ব্যবস্থাপনা বিভগের সহযোগীতায় সুন্দরবনঘেষা শরণখোলা বাজারের প্রদিপন সাইক্লোন সেন্টারে বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সিপিজি এবং ভিটিআরটি এর ভলান্টিয়ারদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করীম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এবং শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান বলেন, যারা সুন্দরবন সংশ্লিষ্ট অপরাধ কর্মকাণ্ডে যারা যুক্ত থাকবে তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, শুধুমাত্র বন কর্মকর্তারাই নাই আমাদেরকেও সুন্দরবন এবং সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসতে হবে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় যুবসমাজকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী প্রকৃতির একটি ভারসাম্যপুর্ন উপাদান। সুন্দরবন রক্ষা করতে হলে বন্যপ্রাণী রক্ষা করা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে পুর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবন টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে সুন্দরবনের বন্যপ্রাণী। সুন্দরবনের কারণে এই এলাকার জনগোষ্ঠী প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। সুন্দরবনকে বাচাতে বন্যপ্রণী রক্ষায় সবাইকে উৎসাহিত করতে হবে।

শরণখোলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

আপডেট সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪