ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শরণখোলায় বইমেলার শেষদিনে উপচে পড়া ভীড়

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩০ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো উদযাপিত হচ্ছে একুশে বইমেলা।

তিনদিন ব্যাপি উদযাপিত বইমেলার উদ্বোধন করা হয় ২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টায়। ১৫ টি স্টলে বিখ্যাত লেখক ও সাহিত্যিকদের বইয়ের পাশাপাশি উন্মোচিত হয়েছে মোঃ শাহিন হোসেন আকনের প্রজন্মের প্রশ্ন।

বিক্রি হচ্ছে স্থানীয় লেখক মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার এর একাত্তরের সুন্দরবন। গত দুই দিনের তুলনায় শুক্রবারে তথা বইমেলার সমাপনী দিনে দেখা যাচ্ছে বই ক্রেতাদের উপচে পড়া ভিড়। উপজেলা প্রশাসন আয়োজিত বইমেলার অন্যতম আকর্ষণে পরিনত হয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

নিজ এলাকায় বইমেলা উদযাপিত হওয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের শিক্ষার্থীদের নিয়ে বইমেলায় এসেছেন এবং লাইব্রেরির জন্য বই সংগ্রহ করছেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে পরিবার পরিজন নিয়ে ভিড় জমাচ্ছে বইমেলায়। উল্লেখ্য শরণখোলার বইমেলায় ২২ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বাগেরহাট – ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আঃ মালেক রেজা বলেন, উপজেলা প্রশাসন একটি মহৎ উদ্যোগ গ্রহন করেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে বইমেলা পরিদর্শন করেছি এবং লাইব্রেরিতে বিভিন্ন সাহিত্য ও উপন্যাস সংগ্রহ করেছি।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, জ্ঞান অর্জনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে বই পড়া। একটি ভালো বই শুধু মানুষের জানা শোনার পরিসরকেই বিস্তৃত করে না বরং বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটিয়ে জীবনকে নিমেষেই বদলে দিতে পারে।
প্রথমবারের মতো শরণখোলায় বইমেলা উদযাপিত হওয়ায় বই পাঠকরা তাদের পছন্দের বই কিনতে সকাল সন্ধ্যা বই মেলায় অবস্থান নিচ্ছে। শরণখোলার মানুষ বই মেলাকে স্বাদরে গ্রহণ করেছে। শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরবর্তী বছরগুলোতে বইমেলা উদযাপন চালু থাকবে।

শরণখোলায় বইমেলার শেষদিনে উপচে পড়া ভীড়

আপডেট সময় : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪