ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় পুকুরে পাওয়া গেছে ৭০০ গ্রামের ইলিশ

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২০৬ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে প্রায় ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।

বুধবার সকালে মোঃ সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি ইলিশ মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে সুমন মাছ ধরছিলেন। এসময় তার জালে ইলিশ ধরা পড়ে। তিনি আরও বলেন, ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। একারণে পানির সঙ্গে ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে বলে তিনি ধারনা করছেন।

শরণখোলা মেরিন ফিসারিজ অফিসার রবিউল ইসলাম জানান, নদীর কাছাকাছি পুকুরটি হওয়ায় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশের পোনা ঢুকে পড়েছিল। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে বড় হয়েছে।

শরণখোলায় পুকুরে পাওয়া গেছে ৭০০ গ্রামের ইলিশ

আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪