লিবিয়ায় ঘূর্ণিঝড় মৃত পাংশার দুই যুবকের বাড়িতে আহাজারি, নিখোঁজ রয়েছে আরেক যুবক
- আপডেট সময় : ১১:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

লিবিয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে ঘূর্ণিঝড় দানিয়েল সংঘটিত হয়। ওই ঝড়ে রাজবাড়ীর দুইজনসহ ৬ জন বাংলাদেশীর মৃত্যু হয়। রাজবাড়ীর মৃত দুই জনই লিবিয়া হইতে নদী পথে ইতালী যাচ্ছিল। সাগরপথে ইতালী যাবার সময় ঝড়ের কবলে পড়েন এবং রাজবাড়ী দুজনই মারা যান বলে জানাগেছে।

রাজবাড়ীর মৃতরা হলো,জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের মৃত দুলাল খা’র ছেলে সুজন খা (২৩) এবং একই উপজেলার হাবাসপুর গ্রামের আরশেদ মন্ডলের ছেলে শাহিন মন্ডল (৪০)।
এদিকে,বৃহস্পতিবার দুপুরে ওই পরিবারের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে সেখানের বাতাস। দুইজনের মরদেহ সেখানে দাফন করা হয়েছে। যদিও ঘূর্ণিঝড়ে নিখোঁজ রয়েছেন, মৃত শাহিন মন্ডলের প্রতিবেশি তরঙ্গ বিশ্বাস নামে আরেক যুবক। যার খোঁজ চান পরিবারের সদস্যরা।
তরঙ্গ বিশ্বাস নিখোঁজ রয়েছে গত তিন দিন ধরে। তার সন্ধানে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্বজনেরা।



















