ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমনিরহাটে নির্যাতনের বিরুদ্ধে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২২৯ বার পঠিত

লালমনিরহাট সদর কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া গ্রামের পাশা মিয়া ও শাহজাহান আলীসহ কিছু লোকের বিরূদ্ধে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে হিন্দু সম্প্রদায়ের নির্যাতিত লোকজন এক মানববন্ধনের আয়োজন করে। এতে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া গ্রামের লোকজন একত্রিত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যানারসহ তাদের বক্তব্য পেশ করেন।

১৮/০৩/২০২৪ইং তারিখে দুপুর তিন (০৩)ঘটিকায় মিশনমোড় গোল চত্বরের পাশে রাস্তার সাইডে উক্ত মানববন্ধন শুরু হয়। লালমনিরহাটে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট লালমনিরহাট জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন- “আমরা গ্রামের সাধারণ মানুষ, খেটে খাই। কিন্তু সমাজের হায়েনা রূপি কিছু মানুষ দিনের পর দিন আমাদের উপর অত্যাচার চালিয়ে আসছে”। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লালমনিরহাটে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির জিতেন্দ্র শর্মা বলেন- মুলতঃ পাশা ও শাহজাহান গং চায় আমাদের উচ্ছেদ করে, আমাদের জমিজমা ও ঘরবাড়ি দখল করতে। তিনি পাশা ও শাহজাহানের অত্যাচারের কিছু ভিডিও চিত্র প্রিন্ট দেখান। তিনি দাবি করেন, অচিরেই তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।

মানববন্ধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রেস রিলিজ বিতরণ করা হয়। পরে ভারতীয় হাইকমিশনার ঢাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক লালমনিরহাট, পুলিশ সুপার লালমনিরহাট ও বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটে অনুলিপি প্রেরণ করা হয়।।

লালমনিরহাটে নির্যাতনের বিরুদ্ধে জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন

আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪