ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রূপসায় বালু বোঝায় অবৈধ ট্রলির চাপায় যুবকের মৃত্যু

মোঃ কুরবান -রূপসা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৩৪৬ বার পঠিত

খুলনার রূপসায় চলন্ত বালু বহনকারী ট্রলীর চাপায় নিহত হয়েছেন আবির মোল্লা(৩৩) নামে এক যুবক। সে গোপালগঞ্জ উপজেলার বড়ফা গ্রামের গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে নিহত আবির দল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে জাবুসা আত্মীয় বাড়িতে যাবার পথে রূপসা বাগেরহাট পুরাতন সড়কের থানার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা বালু বোঝায়কৃত ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আবির কে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির চাপায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন‍্য প্রেরণ করা হয়েছে।

নিহত আবির ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ট্যাগস :

রূপসায় বালু বোঝায় অবৈধ ট্রলির চাপায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪