ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রূপসায় পাটের গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি

মোঃ কুরবান-রূপসা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৩৭ বার পঠিত

খুলনার রূপসায় ভিশন এশিয়া জুট গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। শনিবার (২১অক্টোবর) দুপুর আনুমানিক ১২টায় আগুন লাগার সংবাদ পেয়ে রূপসা ও খুলনার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ এলাকার ভিশন এশিয়া জুট গোডাউনে বেলা ১২টায় রাস্তার পাশে রাখা পাটের কাটিং করা ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ, উচ্ছিষ্ট অংশ( গর্দা) তে প্রথম আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য জানায়।

খুলনার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফারুক জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন তারা। ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে পাটের ব্যবহারিত
উচ্ছিষ্ট অংশ, উচ্ছিষ্ট অংশ (গর্দা )রাখা ছিল ডিশ লাইনের তার পুড়ে আগুনের ফুলকি পাটের উপর পড়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তাপ আর ধোঁয়ায় প্রথম দিকে ফায়ার ফাইটারদের গোডাউনে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, রাস্তার পাশে গোডাউন। রাস্তার পাশে রাখা ছিল পাটের ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ। গোডাউনের উপরে ডিশ লাইনের মাধ্যমে আগুনের সূত্র ঘটে। প্রথম দেখে মিলের লোকজনকে বলেছি আগুন নেভানোর জন্য তারা কথাটি গুরুত্ব না দেওয়ার ফলে এঘটনা ঘটেছে। আগুনের গোডাউনে থাকা পাটের ব্যবহারিত উচ্ছিষ্ট অংশ ও ভাল পাটের অংশ পুড়ে যায় বলে জানান।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুল ইসলাম বলেন, গোডাউনে আগুন লেখেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফায়াস সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ট্যাগস :

রূপসায় পাটের গোডাউনে আগুন লেগে কয়েক কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩