সংবাদ শিরোনাম ::
রূপসায় ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল ও গাঁজাসহ গ্রেফতার-১
মোঃ কুরবান-রূপসা (খুলনা):
- আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৮৫ বার পঠিত

খুলনার পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ খুলনা জেলার রূপসা উপজেলা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে গত ১৩ আগস্ট রাতে রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর ল্যাম্প পোস্টের নিচ থেকে আসামী ১ মোঃ সাহেদ হোসেন শেখ (৩২)কে তার ব্যবহৃত নীল ও সাদা রংয়ের APACHE 4V ১৫০ সিসি মোটরসাইকেল ও ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই/ সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন। উল্লেখিত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ১টি ছিনতাই মামলা এবং উক্ত মামলাসহ সর্বমোট ২ টি মামলা রয়েছে।




















