রূপসায় গলায় ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা
- আপডেট সময় : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২১৮ বার পঠিত

খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের বাবুল কাজীর মেয়ে জান্নাতুল মিষ্টি (১৯) আত্মহত্যা করেছে ।
সূত্রে জানা যায় আজ ২০ মার্চ বুধবার দুপুরে বাড়িতে কেউ ছিলনা সেই সুযোগে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে বাড়িতে এসে পরিবারের সদস্য রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে আরো জানা যায় সে দীর্ঘদিন ধরে মস্তিষ্ক জনিত রোগে ভূগতে ছিলো।পরবর্তীতে সে মানসিক ভাবে খুব ভেঙে পড়ে এবং আত্মহত্যার পথ বেঁছে নেয়।
পুটিমারী ক্যাম্প পুলিশের ইনচার্জ বাবলা দাস জানান পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খুমেক (২৫০বেডে) প্রেরন করেন। এ ব্যাপারে মিস্টির পিতা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মিষ্টি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ছিলেন।



















