ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রূপসায় অপরাধ প্রবণতা রোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কুরবান-রূপসা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৯৭ বার পঠিত

মোঃ কুরবান-রূপসা (খুলনা):

শিক্ষার্থীদের ইভটিজিং,বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতনতা বিষয়ক সভা রূপসার দুইটি স্কুলে অনুষ্ঠিত হয়।

সোমবার ১৪ আগষ্ট এর সকালে খুলনা জেলা রূপসা উপজেলার ৩নং নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শ্রীফলতলা ইউনিয়নের কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন, রূপসা থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম।তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিয়ে সচেতন করতে রূপসা থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন।

এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন ওসি সিরাজুল ইসলাম।সচেতনতা বিষয়ে আলাপকালে ওসি মো: সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা ব‍্যক্তিগত ভাবে, পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে।যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।এসময় বিদ্যালয়ের শিক্ষক, থানা পুলিশের সদস্য ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

রূপসায় অপরাধ প্রবণতা রোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩