ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রিক্সা চালকের মারধরে সেই আইনজীবী বরখাস্ত

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৩৮ বার পঠিত

রিকশাচালককে মারধরের ঘটনায় যশোরের সেই নারী আইনজীবীকে সাত দিনের জন্য বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি। অভিযুক্ত নারী আইনজীবী আরতি রাণী ঘোষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার (১৪ মে) দুপুরে যশোর সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা জানান, আরতি রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। জবাবে তিনি বলেছেন, ওই রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছে। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেন। এছাড়া তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষত স্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। তবে তিনি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে গত মঙ্গলবার অভিযুক্ত আইনজীবী আরতী রানী ঘোষকে শোকজ নোটিশ দেয় জেলা আইনজীবী সমিতি। একদিন পর বৃহস্পতিবার তার দেওয়া শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা গণমাধ্যমকে বলেন, ‘আরতী রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি।

তিনি আরও বলেন, আমরাও অধিক নমনীয় হয়ে আপাতত সাত দিনের জন্য সাময়িক বহিষ্কার করেছি। আগামী সাত দিন পর তাকে আবার জবাব দাখিল করতে বলেছি। সেই জবাব সন্তোষজনক না হলে আমরা বার কাউন্সিলর বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করাব।

প্রসঙ্গত, গত ৭ মে যশোর জেলা আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পর অভিযুক্ত আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

ট্যাগস :

রিক্সা চালকের মারধরে সেই আইনজীবী বরখাস্ত

আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩