ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাণীশংকৈলে মিললো ৪ কেজি একশো গ্রামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

শিল্পী আক্তার-রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১৪৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে মাছ ধরতে গিয়ে ৪ কেজি ১শ গ্রাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকার মমতাজ আলীর পুকুরে জেলেদের জালে আটক হয় ওই কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি। পরে পুকুর মালিক মমতাজ আলী সহ এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে থানায় খবর দিলে পরে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে আছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

ট্যাগস :

রাণীশংকৈলে মিললো ৪ কেজি একশো গ্রামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪