সংবাদ শিরোনাম ::
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে ২ টি ককটেল বিস্ফোরণ
শাহিনুর সুজন-রাজশাহী:
- আপডেট সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

মঙ্গলবার রাতে এক ঘণ্টার ব্যবধানে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
তিনি জানান, এদিন রাত সাড়ে দশটার দিকে বাইকযোগে রাস্তা দিয়ে যাওয়ার সময় নগর ভবনের সামনে ককটেল মেরে দ্রুত চলে যান দুর্বৃত্তরা। এরআগে ১ ঘণ্টা আগে একইভাবে একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাদের ধারণা আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমনি করে থাকতে পারে।



















