ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

শাহিনুর রহমান সুজন- রাজশাহী:
  • আপডেট সময় : ০৯:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১০১ বার পঠিত

রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে ২০২৪) সকাল আনুমানিক ৬.০০টার দিকে রাজশাহী নগরীর ২৮নং ওয়ার্ডের ধরমপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , সকাল আনুমানিক ছয়টার দিকে মোঃ আলম (৩২) বাসার ময়লা ফেলার জন্য জঙ্গলে যায়। সেখানে বৈদ্যতিক তারে তার পা স্পর্শ লেগে থাকতে দেখে। পরে স্থানীয়রা দেখে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং মরদেহ নিয়ে যায়। এই বিষয়ে নিহত’র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আলম (৩২) এর পিতা মোঃ আবদুল জলিল ও একই এলাকার প্রতিবেশির কাছে আরও জানতে চাইলে তিনি বলেন, আলম খুব ভালো মানুষ তাছাড়া তার সাথে এলাকার কোনো মানুষের সাথে জ্বোর-ঝামেলা নেই। সে প্রতিদিনের ন্যায় সকালে বাসার ময়লা ফেলতে গিয়ে থাকে। তাছাড়া নিহত আলম এর বিরুদ্ধে এলাকার মানুষদের কোনো প্রকার অভিযোগও নেই বলে সরজমিনে গিয়ে জানা গেছে।

এই বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ধরমপুর জাহাজঘাট এলাকায় আলম (৩২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)’এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মারা যাওয়ার প্রকৃত কারণ যানা যাবে বলেও তিনি জানান।

রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

আপডেট সময় : ০৯:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪