ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার ঘোষণা ব্যারিস্টার মানিকের

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২১২ বার পঠিত

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার ডাকবাংলোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মানিক বলেন,“রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু ভাইয়ের বয়সজনিত কারণে নেতৃত্বে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে একজন পরীক্ষিত বিএনপি কর্মী হিসেবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিগত ছয় মাস ধরে আমি মাঠে কাজ করছি। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। কেবল দল করার কারণে পাঁচবার কারাবরণ করতে হয়েছে। আজ আমি ঘোষণা দিচ্ছি—আমি রাজবাড়ী-২ আসনে একজন কর্মী হিসেবে নির্বাচন করতে প্রস্তুত। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তার পক্ষেই কাজ করব।”

প্রার্থীতা ঘোষণার দিন ব্যারিস্টার মানিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

ব্যারিস্টার মানিক বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাদীর ছেলে। তিনি ১৯৮৬ সালে এসএসসি ও ১৯৮৮ সালে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি (অনার্স) এবং পরে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে একই বিষয়ের ওপর ডাবল কোর্স সম্পন্ন করেন।

২০১২ সালে তিনি ঢাকা বারের সদস্যপদ লাভ করেন এবং ২০২৪ সালের ২৮ আগস্ট সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ব্যারিস্টার মানিক বলেন, “রাজবাড়ী-২ আসনবাসীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা সেতু নির্মাণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

প্রার্থীতা ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এখন সবার নজর দলের চূড়ান্ত মনোনয়নের দিকে।

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার ঘোষণা ব্যারিস্টার মানিকের

আপডেট সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫