রাজবাড়ী “সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় তৃণমূল নেতাদের সরব অংশগ্রহণ”
- আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২৭৪ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের বিএনপি আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।
এ সময়, উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট আসলাম মিয়া।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজিবর রহমান শেখ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম গনি, আক্কাস মোল্লা, রাজু মোল্লা, আহসান হাবিব শাহিন, কে এম তরিকুল ইসলাম তরু, আনোয়ার হোসেন সরদার, ফজলুল হক মিয়া প্রমুখ।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বসন্তপুর ইউনিয়নের সভাপতি মাহমুদ হাসান কাজল এবং শহীদওহাবপুর ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।




















