রাজবাড়ী বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
- আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২০৪ বার পঠিত

রাজবাড়ি বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।সকাল ০৮:১৫ ঘটিকার সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ । বালিয়াকান্দি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির , মহিলা ভাইস চেয়ারম্যান মোছা : খোদেজা বেগম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন সহ উপজেলার অন্তর্গত সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সকাল ০৯.৩০ ঘটিকার সময় ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সকলের নিকটে তুলে ধরেন। প্যারেডে অংশ নেন বালিয়াকান্দি থানা পুলিশ সহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।



















